
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নূরুল হক বাচ্চু মিয়াজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আসর শহরের পুরাণবাজার মিজি বাড়িতে বাইতুল নূর জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আল-আমিন একাডেমীর অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. আসাদ দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, মরহুম নূরুল হক বাচ্চু মিয়াজী ছেলে মো. জিয়াউল হক টিপলু, মো. রেজাইল হক শিমুল, মো. এহসানুল হক পিটলু, স্থানীয় মুরব্বী দেলোয়ার হোসেন কালু মিয়াজী, আমির হোসেন খান, মঈদ কামাল ফয়সাল, আরিফুল হক রুবেল প্রমুখ।
প্রসঙ্গত: নূরুল হক বাচ্চু মিয়াজী চাঁদপুর শহরের পুরাণবাজার মিয়াজী বাড়ির বাসিন্দা। দীর্ঘ কর্মময় জীবনে তিনি চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। নূরুল হক বাচ্চু মিয়াজী দীর্ঘদিন যাবৎ হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এই দিনে ভোর সাড়ে ৫টায় মারা যান।
