চাঁদপুর জেলা কাজী সমিতির জরুরি সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা কাজী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় শহরের একটি রেস্টুরেন্ট সভায়
সভাপতিত্ব করেন জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ কাজী মাও. ফজলুল কবীর পাটওয়ারীর।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সম্মুখযোদ্ধা হিসেবে যেন করোনা ভ্যাকসিন পাই সেজন্য কেন্দ্রিয় কমিটি সরকারের কাছে আবেদন করেছে। নোটারীর মাধ্যমেই বাল্য বিবাহ সংগঠিত হয়। সমাজে অনেক বাল্য বিবাহ নোটারীর মাধ্যমে বাল্য বিবাহ হয়ে থাকে। এটা বন্ধ করতে হলে যারা নোটারী করেন তাদের কাগজ সংগ্রহ করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কাজ করবে কেন্দ্র। ১৯৭৪ সালের কর্তন আইনের বিষয়ে হাইকোর্টে মামলা করবে কেন্দ্র তাই আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা করবো। বিবাহ অনুষ্ঠানে নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে বিবাহ সম্পন্ন করবেন, কোনভাবেই সহকারী দিয়ে বিয়ের কাজ সম্পন্ন না করে সে বিষয়ে জেলা রেজিস্ট্রার নির্দেশনা দিয়েছে। আগামিতে বিবাহ রেজিস্ট্রি অনলাইনে হবে, তাই সবার কম্পিউটার শিখতে হবে।
তিনি আরো বলেন, আমরা স্বচ্ছতার সাথে কাজ করলে কোন সমস্যাই আমাদের হওয়ার কথা নয়। আমাদের সব মতভেদ ভুলে এক ও অভিন্ন থেকে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ কাজী মাও. মো. আব্দুল্লাহ আল মাসুদ সুফিয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক কাজী সাদেক মো. ফারুক, কচুয়া উপজেলার সভাপতি কাজী মাও. সফিকুর রহমান, শাহরাস্তির সভাপতি কাজী মাও. মহিউদ্দিন খোকন, সদরের সভাপতি কাজী মো. ছায়েদুর রহমান, হাজিগঞ্জ উপজেলার সভাপতি কাজী মো. মোশারফ হোসেন মিন্টু, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি কাজী মাও. মো. গোলাম মোস্তফা, মতলব উত্তর সভাপতি কাজী মাও. মো. হেলাল উদ্দিন, হাইমচর সভাপতি কাজী মাও. মো. আলী আকবর প্রমুখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মতলব দক্ষিণ থানার সভাপতি কাজী মাও. মো. ইলিয়াছ। নাতে রাসূল পরিবেশন করেন আলহাজ কাজী মাও. মো. ছোলাইমান। হাম ও নাত পরিবেশন করেন কাজী মাও. মো. গিয়াস উদ্দিন ও জেলা কাজী সমিতির অর্থ সম্পাদক কাজী মাও. মো. সালাউদ্দিন সোহেল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী হাজি মাও. মুফতি সলিম উল্লা।
১৭ জানুয়ারি, ২০২১।
