প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় মাদ্রাসার ইয়াতিম ছাত্র-ছাত্রীদের মাঝে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি জান্নাতুল ফেরদৌস সুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার উপদেষ্টা ডা. পিযূষ কান্তি বড়ুয়া ও ওমর ফারুক, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান, মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মো. আবুল খায়ের।
চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান জনির পরিচালনায় এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার সিনিয়র সহ-সভাপতি সোলার ইউসুফ হৃদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, আরিফুল ইসলাম, উপ-সাংগঠনিক সম্পাদক আল আমিন গাজী, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, উপ-অনুষ্ঠান সম্পাদক আফরিন আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মুনেম শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ চৌধুরী, সদস্য মো. সামী, সুমাইয়া এবং বন্ধুসভার অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া চাঁদপুর বন্ধুসভার সাবেক সভাপতি ইমরুল হোসাইন মহসিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আইভি রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
