নৌকার পক্ষে বাগাদী ইউপি চেয়ারম্যান বিল্লাল গাজীর গণসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকার সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল। বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১৩নং ওয়ার্ডের মুন্সিবাড়ি রোড, পালকান্দি, মির্জাপুর, মঠখোলা এবং টেকনিকাল স্কুল এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজী, বাগাদি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুসলিম খান, বাগাদি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি সভাপতি পারুল বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফ উল্লাহ গাজি, মামুন পাটোয়ারী, যুবলীগ নেতা রাজু মিজি, শাকিল খান, আরিফ মস্তান, রুবেল কাজী, রতন খান এবং সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইউসুফ খান, ছাত্রলীগ নেতা কামরুল হাসান অমিত, জাহিদ বিন মুবারক প্রমুখ।
এর আগে গত ৬ অক্টোবর ১২নং ওয়ার্ডের বঙ্গবন্ধ সড়ক, দর্জিবাড়ি, ডিসি অফিস সংলগ্ন সড়কসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে স্বাধীনতার প্রতীক নৌকার মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন খান, আরিফ উল্লাহ গাজী, মুসলিম মিয়াজী, মানিক ঢালী, টুটুল বেপারী, ইউসুফ ভূঁইয়া, আবুল খায়ের কাজী, আলমগীর ভূঁইয়া, কামরুল ইসলাম অমিত, আল-আমিন, সাগর গাজী, রবিউল হাসানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় মুরব্বিরা।
৯ অক্টোবর, ২০২০।