ফরিদগঞ্জ আওয়ামী পরিবারের মিছিলসহ পথসভায় অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র পদে দলীয় নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল নৌকা মার্কার সমর্থনে বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ আওয়ামী পরিবার শহরের কুমিল্লা রোডস্থ বেলভিউ হসপিটালের সামনে থেকে মিছিল সহকারে সরকারি হাসান আলী মাঠের পথসভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার, সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান এইচএম হারুন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, চরদুখিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী বিএসসি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আজাদ, নুর নবী জমাদার, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ১২নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাখাওয়াত, জেলা কৃষক লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাবেক ছাত্রলীগের নেতা আব্দুল মালেক রিপন, আনোয়ার হোসেন, আনিসুজ্জামান বকাউল, যুবলীগ নেতা মাসুদ গাজী, কিরন চন্দ্র দাস, আরিফুর রহমান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, আক্তারুজ্জামান মুন্না তালুকদার, ইমরান পাটওয়ারী প্রমুখ।
৯ অক্টোবর, ২০২০।