নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

পৌর আ.লীগের কার্যকরী পরিষদের সভা

স্টাফ রিপোর্টার
আগামি ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপ্রধানে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম নুরু, আলহাজ মো. আবুল কাসেম গাজী, সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের নেতা মোজাহের হোসেন টিপু খান, গোলাম মোস্তফা বাবু, আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৌর নাগরিকদের ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে প্রলুব্ধ করে ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়ে পৌর আওয়ামী লীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পৌর আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম ও নৌকা প্রতীক প্রার্থীর সালাম প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কারণ এ পৌরসভা ও পৌরবাসীর উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছেন, অতএব ঘরে বসে থাকলে চলবে না। এখন থেকে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, এ নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, আওয়ামী লীগের প্রতীক। অতএব নৌকা প্রতীকের প্রার্থী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনীত প্রাথী হলো অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল আগামি ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

৯ সেপ্টেম্বর, ২০২০।