এস এম সোহেল
‘ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে চাঁদপুর সরকারি কলেজর ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব। অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাস বর্ণাঢ্য রূপে সাজানো হয়। চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় এখন মুখরিত চাঁদপুর শহর।
চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে দু’দিনব্যাপী এ উৎসব শুরু। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
প্রথম দিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কলেজ অধ্যক্ষ ও উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক অসিত বরণ দাশ, সদস্য সচিব ও পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, নিবন্ধন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ সাবেক ও বর্তমান অধ্যক্ষ, উপাধাক্ষ্য এবং খ্যাতিমান সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টায় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। চাঁদপুর স্টেডিয়াম বিকেল ৩টায় উৎসব প্রাঙ্গণে প্রবেশ ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেল সাড়ে ৪টায় চা চক্রে অংশগ্রহণ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাত ৯টায় নৈশভোজ গ্রহণ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এছাড়া খ্যাতিমান সাবেক শিক্ষার্থীদের মধ্যে সত্যপ্রসাদ মজুমদার (বুয়েটের ভিসি), মো. আনিছুর রহমান (নির্বাচন কমিশনার), সমীর কুমার সাহা (একুশে পদকপ্রাপ্ত অণুজীব বিজ্ঞানী), গৌতম বুদ্ধ দাস (একুশে পদকপ্রাপ্ত সিভাসুর সাবেক উপাচার্য), হাসানুজ্জামান কল্লোল (সচিব, শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়) ও ফারুক হোসেন (অবসরপ্রাপ্ত সচিব ও প্রখ্যাত ছড়াকার) সহ আরো অনেকে অংশ নিবেন।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় কলেজ প্রাঙ্গণ থেকে স্টেডিয়াম পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সকাল পৌনে ৯টায় সকালের নাস্তা, পৌনে ১০টায় উদ্বোধন অনুষ্ঠান। সকাল ১০টা ৪০ মিনিটে স্মরণিকা ও তথ্যপুঞ্জির মোড়ক উন্মোচন করা হবে। সকাল পৌনে ১১টায় তথ্য ও চিত্র প্রদর্শন। সকাল ১০টা ৫৫ মিনিটর প্রাক্তন শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সকাল ১১টা ১০ মিনিটে চা চক্র। সকাল ১১টা ২৫ মিনিটর কলেজ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা, বেলা ১২টায় বর্তমান শিক্ষার্থীদের প্রতিভা উপস্থাপন, দুপুর ১টা ৫ মিনিটে দুপুরের খাবার, বিকেল ৩টায় স্মৃতিচারণ, বিকেল ৪টায়, র্যাফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় চা চক্র, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও রাত সাড়ে ১০টায়।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান তার সাথে আরও ২৫জন নৃত্য শিল্পী নাচ পরিবেশন করবেন। জমকালো এ আয়োজনে দেশের সেরা লাইট ও সাউন্ড নিয়ে প্রথম দিন মঞ্চ মাতান দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল, দেশ-বিদেশের মঞ্চ মাতানো কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী।
এছাড়া দ্বিতীয় দিন একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন ভারতবর্ষের সেরা বাংলা গায়েন নচিকেতা ও দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীনসহ আরও অনেকে।
২৫ ফেব্রুয়ারি, ২০২৩।
