গবেষণার মাধ্যমে জমিতে এখন ৩ ফসল পাচ্ছি
………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় প্রিমিয়াম ইকো ব্লকসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে লোক প্রতিদিন বাড়ছে, কৃষি জমি কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমাদের কৃষি জমির ওপর এত গবেষণা হয়েছে এবং হচ্ছে। যে জমিতে আগে এক ফসল হয়েছে, এখন তিন ফসল হয়। আবার যে জমিতে ফসল হয়নি এখন হচ্ছে এবং আগের তুলনায় বহুগুণ ফসল উৎপাদন হয়। আর এসব সম্ভব হয়েছে গবেষণার কারণে। বঙ্গবন্ধু কন্যার সে গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কাজেই আমাদের আরো বেশি করে কৃষি এবং পরিবেশ রক্ষার দিকে মন দিতে হবে।
তিনি আরো বলেন, আমাদের উন্নয়নের সাথে অবকাঠামগত উন্নয়ন দরকার হবে। আমাদের ইট দরকার হবে। ইটের ক্ষেত্রে খুব ভালো পরিবেশে বিকল্প যদি আমাদের থাকে, যেটা তৈরি করতে আমাদের কৃষি জমি নষ্ট হয় না, তাহলে কেন আমরা সেটি গ্রহণ করব না। এটি গ্রহণ করাই সবচাইতে বেশি যুক্তিযুক্ত। আমরা কেউই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমরা সবাই মিলে সচেনতন হব, সঠিক কাজটি করবো। কারণ ইকো ব্লকস ব্যয় সাশ্রয়িক।
ডা. দীপু মনি বলেন, এই ইকো ব্লক তৈরি কারখানার উদ্যোক্তা হেলাল উদ্দিন। তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি শুধুমাত্র ব্যবসায়িক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এটি করেছেন। এখানে একটি ইটভাটা ছিল। এই ইটভাটার যে বিরুপ প্রতিক্রিয়া সেটি তিনি দেখেছেন। এই রকম ইটভাটা এখনো সারাদেশে আছে এবং এখনো চলছে। সব জায়গায় যখন এই ইটের ভাটাগুলো পরিবর্তিত হয়ে ইকো ব্লকসের মতো কারখানায় পরিণত হবে, তখন আমাদের পরিবেশ দূষণের হার অনেক কমে যাবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা আমাদের স্মার্ট বাংলাদেশ পথ দেখাচ্ছেন। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনারা সবাই আমার নির্বাচনী এলাকার। বিগত ৩ বার আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে কাজ করার সযোগ দিয়েছেন। আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করছি। আশা করি আগামিতেও আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন।
প্রিমিয়াম ইকো ব্লকসের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, মৈশাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, ইব্রাহীমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম খান, হানারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি আ. ছাত্তার রাঢ়ী, আশিকাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, বালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল্লাহ পাটওয়ারী প্রমুখ।
২৫ ফেব্রুয়ারি, ২০২৩।
