পাইকপাড়া দক্ষিণে নতুন চেয়ারম্যান হোসাইন আহম্মেদ রাজন শেখ

নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের বর্তমান সভাপতি।
সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ আনারস প্রতীকে ৩,৫৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী (প্রতীক ঘোড়া) পেয়েছেন ২,৬৩৪ ভোট।
এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ (প্রতীক টেলিফোন) পেয়েছেন ২৫৩৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী পেয়েছেন ১৩৮৮ ভোট।
এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলার পাইকাপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিন জানান, নির্বাচনী মাঠে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বিজিবির টিমও কাজ করেছে। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি মাঠে দায়িত্ব পালন করেছে।

২৯ নভেম্বর, ২০২২।