পাইকপাড়া উত্তরে আ.লীগের সদস্য নবায়ন ও বিদ্যুৎ উদ্বোধন

ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নের আ.লীগের সদস্য নবায়ন রশিদ ইউনিয়ন আ.লীগ সভাপতির হাতে তুলে দেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। -ইল্শেপাড়

নারায়ন রবিদাস :
ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাশারা ঈদগাহ ময়দানে আ.লীগের সদস্য নবায়ন ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার কর্মী হিসেবে তা’ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে। আজ মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। না খেয়ে আজ আর এদেশে মানুষ মারা যায় না। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষাসহ সব কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ৯ বছরে দেশ বহুদূর এগিয়েছে। সামনে এগিয়ে যাওয়াকে আরো গতিশীল করতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল হতে হবে।
পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আক্কাস ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিএম আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পল্লী বিদ্যুতের জি.এম- ২ আবু তাহের ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন, ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোকলেসুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, সদস্য আব্দুছ ছাত্তার কচি, ইউনিয়ন আ.লীগ নেতা শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, প্রচার প্রকাশনা সম্পাদক রবিউল হোসেন রুবেলসহ ইউনিয়ন আ.লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও মহিলা আ.লীগ নেতৃবৃন্দ।