পুরস্কার পেলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ইনোভেশনের (উদ্ভাবনের) জন্য পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জেলা প্রশাসকের হাতে একটি সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে একটি মোবাইল সেট তুলে দেন।
জানা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কাজ করার সময় তিনি সড়ক ও জনপদের কর্মকর্তারা যাতে অনলাইনে তাদের এসিআর আপলোডের তথ্য জানতে পারেন- এই উদ্ভাবনীমূলক পরিকল্পনা দেন এবং পরিকল্পনাটি বাস্তবে রুপান্তরে কাজ করেন।
সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় গতকাল মঙ্গলবার ঢাকার বাংলাদেশ সচিবালয়ে পুরস্কৃত হন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

৩০ জুন, ২০২১।