ছেঙ্গারচর পৌর মেয়রের অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল ইসলামের আলম জজের অপসারণ করে প্রশাসক নিয়োগ এবং অবিলম্বে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করে। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে পৌর ভবনে সামনে পৌর আওয়ামী লীগ, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি, ছেঙ্গারচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন ফরাজী সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দজী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামান সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু। মানববন্ধনে পৌর এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পৌর মেয়র রফিকুল আলম জজ আড়াই বছর ধরে পৌরসভায় আসেন না। তিনি ঢাকাতে বসে অফিসের সব কাজ করে থাকেন। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে তিনি কোন ভূমিকা রাখছেন না। তারা মেয়র জজকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়ার আহ্বান জানান।

৩০ জুন, ২০২১।