স্টাফ রিপোর্টার
মাদক, কিশোর গ্যাং ও নারী নির্যাতন নির্মূলে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় আইন-শৃঙ্খলা ও বিট পলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহমেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধাগোবিন্দ গোপ, চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান গোপাল সাহা ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী।
মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক কিশোর গ্যাং ও নারী নির্যাতন নির্মূলে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যেখানেই এ ধরনের অপরাধ সংঘটিত হয়, সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন। যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। এ ধরনের অপরাধ নির্মূলে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি বলেন, পুরাণবাজারের একটি ঐতিহ্য রয়েছে। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে মাদকের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। আপনারা তথ্য দিয়ে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। আপনারা সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে মাদকসেবী ও ব্যবসায়ীদের পুলিশের হাতে ধরিয়ে দিন। সমাজকে ভালো রাখতে ছেলে-সন্তানদের ভালো রাখতে ও আগামি প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে উঠতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি মাদক নির্মূলের ব্যাপারে সোচ্চার হয় তাহলে স্ব-স্ব এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব।
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কার্তিক সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান, আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ পাটোয়ারী, ব্যবসায়ী শাজাহান মাতব্বর, ইব্রাহীম দেওয়ান স্বপন, সমাজসেবক মাইন উদ্দিন বেপারী, আওয়ামী লীগ নেতা শহীদ হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশন আরা বেগম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, যুবলীগ নেতা মোবারক বেপারী, নজরুল ইসলাম, সাংবাদিক শাওন পাটোয়ারী প্রমুখ।
আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুরাণবাজারে আইন-শৃঙ্খলা ও বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা
