চাঁদপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালিত স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ

সজীব খান
চাঁদপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সদর উপজেলা অডিটোরিয়ামে সদরের ২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবসহ ওয়ার্ড মেম্বারদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন।
এ সময় রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, ইউপি সচিব মিজানুর রহমান, ওয়ার্ড মেম্বার আলী আহমেদ, মুকবুল প্রধানীয়া, সিরাজ হোসেন, আবু বকর, সফিউল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, হাসান আলী, হানিফ বেপারী, সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম বেগম, লুৎফা বেগম, ময়না বেগমসহ তরপুরচন্ডী ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
০২ ডিসেম্বর, ২০২০।