বিধান দাস
চাঁদপুর পুরাণবাজারে দুই যুবক মাদক সেবনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিলে একজন উদ্ধার হলেও অপরজন নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সকালে পুরাণবাজার কয়লাঘাট মা ডকইয়ার্ডের সামনে ডাকাতিয়া নদীতে পুরাণবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে রুবেল (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে গত সোমবার রাত সাড়ে ৯টায় পুরানবাজার ৫নং খেয়াঘাট এলাকায়।
ঘটনার পরই চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, এসআই রাশেদুজ্জামান ও পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত রুবেল পুরাণবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে একজন অটোচালক ছিল।
নিহত রুবেলের সাথে তার সহপাঠী হাসান রাব্বি জানান, ৫নং কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুখের আলাপ করছে। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুজন নদীতে ঝাঁপ দেয়। এসময় রুবেলের শরীরে প্রচন্ড জ্বর থাকায় সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখঁজির পর অবশেষে ফায়ার সার্ভিসের একটি দল লাশ নদী থেকে উদ্ধার করে।
এই ঘটনাটি ঘোলাটে করার জন্য কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে লাশটি সুরতহাল শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়।
০৬ অক্টোবর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুরাণবাজারে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
Post navigation
