হানারচর ও রামপুরে আ.লীগের তৃণমূল মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
আগামি ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্যানেল প্রস্তুতিতে চাঁদপুর সদর উপজেলা হানারচর ও রামপুর ইউনিয়নের তৃণমূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় হানারচর ইউনিয়নের রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে রামপুর ইউনিয়নের তৃনমূলের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় হানারচর ইউনিয়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার রাড়ির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু ছৈয়াল) এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
সভায় তৃণমূল নেতৃবৃন্দের প্রস্তাবনা অনুযায়ী চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। প্রার্থীরা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুস সাত্তার রাড়ি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (কালু) চৌকিদার, ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা মোজাম্মেল হোসেন টিটু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলদার, আওয়ামী লীগ নেতা নাছির মাঝি, আজাদ মোল্লা ও মুকবুল মিজি।
অপরদিকে বিকাল ৩টায় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে রামপুর ইউনিয়নের তৃণমূলের তৃনমূলের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
মির্জা মো. শহিদুল ইসলামের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন লিটুর পরিচালনায় তৃণমূলের নেতৃবৃন্দ ও অতিথিরা বক্তব্য রাখেন। সভায় প্রস্তাবকারী ও সমর্থনকারীরা প্রার্থীদের নাম প্রস্তাব করেন।
সভায় তৃণমূল নেতৃবৃন্দের প্রস্তাবনা অনুযায়ী চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, ইঞ্জি. ইকবাল হোসেন পলাশ, ফরিদ উদ্দিন আহমেদ পলাশ পাটওয়ারী ও মাহফুজুল কবির।
০৬ অক্টোবর, ২০২১।