স্টাফ রিপোর্টার
হেফাজতে ইসলামের নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মন্তব্যের জন্যে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
অধ্যক্ষ রতন মজুমদার লিখিত পত্রে উল্লেখ করেন, ‘গত ৬ অক্টোবর আমার ফেসবুক আইডি থেকে সম্মানিত আলেম জনাব আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে যে মন্তব্য প্রচারিত হয়েছে তার জন্য আমি খুবই মর্মাহত ও লজ্জিত। বিষয়টি আপনাদের ক্ষুব্ধ করেছে সেটি আমি বুঝতে পেরেছি, যা আমাকে প্রতিনিয়ত পীড়া দিচ্ছে। এ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে সম্মানিত মুসলিম ভাই এবং শ্রদ্ধেয় বাবুনগরী ও তাঁর অনুসারীদের বিনীত অনুরোধ করছি। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে আমি বিরত থাকবো।’
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং অধ্যক্ষ রতন কুমার মজুমদারের উপস্থিতিতে এক বৈঠকে বিষয়টির শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধান হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এসএম আনওয়ারুল করীম, সহ-সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা ইদরিস, কওমি যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ রশিদ আহমদ প্রমুখ।
০১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুরাণবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের দুঃখ প্রকাশ
