শাহ্ আলম খান
‘মা ইলিশ রক্ষা পেলে সারা বছর ইলিশ মেলে’ এই স্লোগানে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান করা হয়।
গতকাল রাতে লঞ্চঘাট থেকে শুরু করে হাইমচর, আলুরবাজার, আনন্দ বাজার, রাজরাজেশ্বর, চেয়ারম্যান স্টেশন, আমিরাবাদ, হরিণা ঘাটসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, ইমরান মাহমুদ ডালিম, সেলিনা আক্তার, মঞ্জুর মোর্শেদ, মো. উজ্জ্বল, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, বাংলাদেশে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানান্ট এম আশমাদুল ইসলামসহ নৌ-পুলিশ, আনসার ও ভিডিপি এবং স্বেচ্ছাসেবক সদস্যরা।
এসময় হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৫ জেলেকে আটক করা হয়। আটকরা হচ্ছে- মৃত ইয়াছিন ছৈয়ালের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), মৃত মো. রুস্তম আলী দিদারের ছেলে মো. সফিক দিদার (৫৫), মো. খলিল মাঝির ছেলে মো. সহিদ (৩৫), মৃত আবুল কাশিম ভূঁইয়ার ছেলে মো. নান্নু ভূঁইয়া (৪৫) ও মো. হানিফা ছৈয়ালের ছেলে মো. আমিন ছৈয়াল (৩৫)।
০১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান
