পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে সুশীল সমাজের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনকালে অনেকের সাথে হয়ত আচরণ খারাপ করেছি। আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ও আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমি যেখানেই থাকি, এই পুরাণবাজারবাসীর কথা আমি সবসময় স্মরণ রাখবো।
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কার্তিক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, পরিচালক রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ফাহিম শাহরিন কৌশিক প্রমুখ।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সামাজিক সংগঠন তাকে ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই লিলুছুর রহমান, এএসআই আনোয়ার হোসেন, মোরশেদ আলম, এটিএসআই বশির আহম্মেদ, মো. আলী, হুমায়ুন কবির, আল-আমিনসহ অন্যান্যরা।
০৬ সেপ্টেম্বর, ২০২১।