সাংবাদিক ইলিয়াছ পাটওয়ারীর শ্বশুরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মু. ইলিয়াছ পাটওয়ারীর শ্বশুর, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিবাসী মো. ওয়াহিদুর রহমান মিজি (৪৮) গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের আগে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. মো. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ও মরহুমের জামাতা মু. ইলিয়াছ পাটওয়ারী, মরহুমের চাচা অলি আহমেদ মিজি এবং এলাকার মেম্বার আব্দুস সাত্তার।
বিরামপুর মডেল স্কুলের সভাপতি মাও. গোলাম মোস্তফার পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শুকুর মস্তান, মরহুমার চাচাতো ভাই মো. ফারুক হোসেন মিজি। জানাজায় ইমামতি করেন আল মামুন জামে মসজিদের খতিব মাও. মুসলিম উদ্দিন। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
০৬ সেপ্টেম্বর, ২০২১।