পুলিশ সুপারকে কচুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

কচুয়া ব্যুরো
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে কচুয়া প্রেসক্লাবের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান কচুয়া থানায় পরিদর্শনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মহোদয়ের নির্দেশনায় জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ জনগণের দোরগড়ায় সেবা দিতে প্রস্তুত। তার ধারাবাহিকতায় পুলিশ সুপার কচুয়া থানা ও সাচার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে পুলিশ কর্মকর্তাদের সেই মনমানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকরা কচুয়ার বিভিন্ন এলাকার মানুষকে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে আসছে। সেজন্য আমি কচুয়া প্রেসক্লাবের সব সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কচুয়া প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সব সদস্যদের অভিনন্দন জানাই।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।
১৬ নভেম্বর, ২০২০।