স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনার পর ও দীর্ঘদিন বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসন কর্মরত ১৬-১১ গ্রেডে চাকরিজীবিদের পদ-পদবি ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সংগত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রিয় কমিটি কর্তৃক গ্রহীত কর্মসূচি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে পূর্ণদিবস কর্মবিরতী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা কর্মবিরতী করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি নেছার আহমেদ তপাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি ভোলা নাথ নন্দী, মিজানুর রহমান হাওলাদার, মো. সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন পাটওয়ারী, মহিলা সম্পাদক রবিনা ইয়াছমিনসহ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যবৃন্দ।
১৬ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কালেক্টরেট সহকারী সমিতির পদ-পদবির দাবি আদায়ের কর্মবিরতী অনুষ্ঠিত
