স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা মো. আবুল খায়ের বাচ্চু বেপারীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ঘাসিপুর গ্রামে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আ. রহিম, ডিবির ইন্সপেক্টর এম রউফ, ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত গাজী বিল্লাল, মান্নান বেপারী, আবুল কালাম, খোরশেদ, জাহাঙ্গীর, শাহজাহান, রাছেল, এম. সাব্বির আলম, রফিকুল ইসলাম স্বপন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের রিডার কর্মকর্তা মো. আবুল খায়ের হৃদক্রিয়া বন্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। ঐ দিন রাত সাড়ে ৮টায় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
১১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা আবুল খায়ের বাচ্চুর কুলখানি অনুষ্ঠিত
