স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নকে এলজিএসপি-৩ অর্থায়নে মাদকমুক্ত করার লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, এলজিএসপি-৩ ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো. রিয়াজ উদ্দিন সরকার, ইএলজি ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর নূর উদ্দিন মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছৈয়াল, ওয়ার্ড সদস্য আবুল কালাম কালু।
এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, ওয়ার্ড মেম্বার আবুল বাশার দর্জি, আবুল খায়েল ছৈয়াল, মো. হারুন অর রশিদ খান, আব্দুল হালিম বেপারী, মো. দেলু বেপারী, আ. বারেক তালুকদার, অলিউল্ল্যা মিজি, আব্দুল কাদির মিজি, মহিলা সদস্য রাশিদা বেগম, শামীমা বেগম, খরশিদা বেগম।
অনুষ্ঠানের শুরুতে মাদক বিরোধী র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে হরিণা চালিতাতলী এ্যাওয়ার্ড এন্ড ইনিস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- হানারচরে মাদকমুক্ত র্যালি, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
