পৌর মেয়রকে ৬নং ওয়ার্ড আ.লীগের ফুলেল শুভেচ্ছা

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নবনির্মিত মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার (৩০ নভেম্বর) চাঁদপুর পৌরসভায় এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি শামীম আরা মুন্নি, সাধারণ সম্পাদক মো. ছিডু মিজি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানাসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।
০১ ডিসেম্বর, ২০২০।