স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিলটি পুরাণবাজার ২নং ওয়ার্ডের ভাওয়াল বাড়ী রোড থেকে শুরু করে নতুন রাস্তা, মেরকাটিজ রোড, নিতাইগঞ্জ, রয়েজ রোড হয়ে লোহার পুলে এসে শেষ হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক শেখ ও সাংগঠনিক সম্পাদক ভাষাণ ঘোষকে ফুলের মালা দিয়ে বরন করে নেন নেতা-কর্মীরা। এলাকাবাসী তরুণ নেতৃত্বে নতুন কমিটি পেয়ে আনন্দিত।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন পর তরুণ নেতৃত্বে ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ পৌর আওয়ামী লীগের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঠিক, ত্যাগী ও যোগ্যদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।
১৮ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পৌর ২নং ওয়ার্ড আ.লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
