মার্শাল আর্ট প্রশিক্ষক অ্যাড. মাহাবুবুল আলম গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের চাঁদপুর জেলা শাখার প্রধান প্রশিক্ষক এবং জুডু ও কারাতে এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মো. মাহাবুবুল আলম গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে তার অপারেশন করা হবে বলে তার সহকারী আল আমিন জানান।
অ্যাড. মাহাবুবুল আলমের অপারেশন সফল ও সুস্থতা কামনায় সর্বস্তরের লোকজনের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সেফা দান করেন।
জানা যায়, তিনি দু’সপ্তাহ আগে থেকে অসুস্থতা বোধ করেন। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার জটিল রোগ ধরা পড়ে। ফলে তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করান। এর আগেও গত বছর (২০১৯ সালে) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয়েছিল। তারপর থেকে তিনি বছরখানেক সুস্থ থেকে স্বাভাবিক জীবনযাপন ও কাজকর্ম করে আসছিলেন। এ মাসেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।
১৮ নভেম্বর, ২০২০।