প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক ইল্শেপাড় ‘হাজীগঞ্জে রেলস্টেশন মাস্টার লুঙ্গি পরেই অফিস করেন’ ও অন্য কয়েকটি পত্রিকায় এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঐ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন।
এক প্রতিবাদলিপিতে তিনি জানিয়েছেন, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে কাল্পনিক সাজানো সংবাদ প্রকাশ করেছে, তা’ আদৌ সত্য না, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি ঐ সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হচ্ছে, ঐদিন চট্টগ্রাম থেকে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি হাজীগঞ্জ স্টেশন থেকে চাঁদপুরে উদ্দেশে স্টেশন ত্যাগ করার পর আমার দপ্তরের কাজ শেষ করি। তারপর আমার থাকা রুমে যাই, সেখান থেকে লুঙ্গি পড়ে গোসল করতে যাচ্ছিলাম। সে সময় কয়েকজন সংবাদকর্মী আমাকে চাপাচাপি করে অফিসে নিয়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বসিয়ে বিভিন্ন কথা বলতে গিয়ে আমার অনুমতি ছাড়া আমার ছবি তুলে রিপোর্ট তৈরী করে। এছাড়া টিকেটের মূল্য বেশি নেয়া ও গোডাউন ভাড়ার বিষয়টি ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।