ফতেপুর পশ্চিম যুবলীগ সভাপতির ইন্তেকাল

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালি……রাজিউন)। তিনি মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম এমএ কুদ্দুস দক্ষিণ নাউরী গ্রামের মো. ওসমান মাস্টারের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান) শোক প্রকাশ করেছেন।

০৭ জুন, ২০২৩।