আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার।
বালিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা বাক্চি, ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম। এসময় ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
খেলায় অংশ নেয় ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর কুমুরুয়া সুর্যরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-৪ গোলে হারিয়ে উত্তর কুমুরুয়া সুর্যরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
৩ জুলাই, ২০১৯।
