স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় কলেজের গান্ধী ভবনে আয়োজিত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কলেজের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কলেজ প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বশির আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলেজ কমিটির সদস্য আব্দুল্লাহ আল মমিন, সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, রুহুল আমিন মিয়াজী, আমিনুল হক মজুমদার, হারুনুর অর রশিদ তালুকদার, আ. হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, মো. ইব্রাহিম খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ইনচার্জ মুহাম্মদ আ. রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধুমহ আরো অনেকে।
উল্লেখ্য, এবছর ২৫৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
০৬ নভেম্বর, ২০২২।
