ফরাজীকান্দি দরবার শরীফে বোরহান উদ্দীন উয়েসী (রা.) এর মাজার জিয়ারতে এসি মিজান

নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করা উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) এর মাজার জিয়ারত, এবং মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।
শুক্রবার (২০ অক্টোবর) মতলব উত্তরের ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরায় জুমার নামাজ আদায়ের পর তিনি এ মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরার খতিব মাও. মুহাম্মদ জাকারিয়া। মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান) বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ইসরায়েল যেভাবে হাসপাতাল হামলা করেন তা নিন্দনীয়।
সামনের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগামি ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন। কেননা শেখ হাসিনা বেঁচে থাকলে আর ক্ষমতায় থাকলে আরো এগিয়ে যাবে দেশ। শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা সারা বিশ্বে প্রশংসিত। দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক, ফরাজীকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক আবদুর রব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল্লাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, যুবলীগ নেতা আলম শামসুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও ফরাজীকান্দি আল-আমিন এতিমখানার এতিমদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন মিজানুর রহমান (এসি মিজান)। এছাড়া জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা থেকে আগত দলীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তিনি।

২১ অক্টোবর, ২০২৩।