
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বাজারের পূর্ব পাশে হাবিব ম্যানশনের দ্বিতীয় তলা গতকাল রোববার এ এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার ভাইস প্রেসিডেন্ট মো. জাকির হোসেন ভূঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এশিয়া ব্যাংকে এজেন্ট এর জেলা শাখার ম্যানেজার মো. আব্দুর রহমান, এশিয়া ব্যাংকের ফরিদগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শহীদুল¬াহ পাটোয়ারী, ব্যাংক এশিয়ার চাঁদপুর জেলার ব্রাঞ্চ ম্যানেজার সুরান রায়, ব্যাংক এশিয়ার রূপসা বাজার ব্রাঞ্চ ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, গাজীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর বাজার ব্যাংক এশিয়ার উদ্যোক্তা মো. এমদাদ হোসেন ভূঁইয়া, গাজীপুর বাজার কমিটির সাবেক সভাপতি মো. শহিদুল¬াহ খান, ব্যবসায়ী হারুন-অর-রশিদ, মো. লিটন পাঠান, সাবেক সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্যাংকের স্টাফ মোহাম্মদ নুরুজ্জামান রুবেল, ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামী নেতা মো. শাহ আলম মামুন ভূঁইয়া, ব্যাংকের স্টাফ মোহাম্মদ আমির হোসেন খানসহ গাজীপুর এলাকার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ।
সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাজীপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. সাখাওয়াত উল¬াহ।
