আবু তালেব সরদার
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে অধিকার বিবর্জিতদের প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার নিয়ে সাদা মনের চৌকস নেতা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, মুক্তিযোদ্ধা আলহাজ আ. করিম মিয়াজীর মেঝ ছেলে কামাল মিজি। কামাল মিজি আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদে তৎকালীন ফরিদগঞ্জ থানার আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তারপর পৌর আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কামাল মিজি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য পদে কাজ করছেন।
এছাড়া তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি বহু দ্বীনি এবং সামাজিক প্রতিষ্ঠানের দীর্ঘবছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। কামাল মিজির চার ভাই। বড় ভাই জাবেদ মাহমুদ ঢাকা ভাটারা থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য। তৃতীয় ভাই এমরান হোসেন মিজি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছোট ভাই প্রবাসী। উপজেলার চির চেনা মুখ আওয়ামী লীগের চৌকস নেতা গত কয়েক বছর ধরে পৌরবাসীর নিপুণ ভালবাসাকে সামনে রেখে সামাজিক কাজ থেকে শুরু করে পারিবারিক কোন সমস্যা থাকলে তা’ মিটিয়ে দেয়।
ইতোমধ্যে ভোটারসহ নানা পেশার মানুষের মন জয় করে নিয়েছেন কামাল মিজি। তিনি নীল, সাদা বা গোলাপী রাজনীতিতে বিশ্বাসী নয়। বরং একজন বঙ্গবন্ধুর আদর্শ্যে লড়াকু সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রার্থী কামাল মিজি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সদস্য। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেন, তবে তিনি ফরিদগঞ্জ পৌরবাসী ও পৌর আওয়ামী লীগকে সাদা পোষাকে ঢেলে সাজানোর পাশাপাশি পৌরবাসীর একজন সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
২৫ নভেম্বর, ২০২০।
