ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আব্দুল আলী পাটওয়ারী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। পাশাপাশি তিনি বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রতিষ্ঠাতা, কারিমিয়া আহাম্মদিয়া হিফয্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাড়াও ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।
আজ বুধবার বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছেলে ইমাম হোসেন পাটওয়ারী নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ এম এ হান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন প্রমুখ।
০২ ফেব্রুয়ারি, ২০২২।
