ফরিদগঞ্জে অসহায়দের পাশে অফিসার্স ক্লাব

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের সব সদস্য তাদের নিজস্ব অর্থ দিয়ে করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে সমাজের কর্মহীন অসহায় পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ালেন। তারা ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বেদে, হিজড়া, প্রতিবন্ধী ও অসহায় ৩শ’ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, নির্বাহী অফিসারের আহ্বায়নে ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের সব সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের বেতনের একটি অংশের আর্থিক সহায়তায় আমরা দেশের এই ক্রান্তিলগ্নে ফরিদগঞ্জের অসহায়দের মাঝে দাঁড়ানোর চেষ্টা করছি।
এছাড়া ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।

২৭ এপ্রিল, ২০২০।