শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে
ফরিদগঞ্জ ব্যুরো
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ বিএনপি-জামায়াত জোট যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, তাদের ছেড়ে দিলে তারা আবারো দেশের ত্রাসের রাজত্ব কায়েম করবে।
এদিকে বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজ ছাত্রলীগের নেতা মোহাইমিন সরোয়ারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।
২৩ মে, ২০২৩।
