ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফরিদগঞ্জ বাজারের বাসভবনে ইন্তেকাল তিনি।
আওয়ামী লীগের নিবেদিত নেতা আবুল কাশেম ঠিকাদার দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি’র অসুখসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল শোক জানিয়েছে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১১টায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে ও মরহুমের গ্রামের নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে উপজেলার সর্বমহলে স্বনামের সাথে পরিচিত মুখ আবুল কাশের ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক এমপি ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদ ও ইসলামী আন্দোল, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা পরিষদ চেয়ারম্যানের শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২২।
