ফরিদগঞ্জে ইউএনওতে বিদায় সংবর্ধনা

গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও আলী আফরোজকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি শাহাজান হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজর আলী, সদস্য বাহাউদ্দিন বাবু, শেখ শাহ আলম, দেলোয়ার হোসেন, সোলতান আহাম্মেদ, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম প্রমুখ।