নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউপির ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (২০ ডিসেম্বর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত আসনের ১২৪ জন এবং সাধারণ আসনে ৪৯৬ জন প্রার্থীসহ মোট ৬৯৩ জন প্রার্থী মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদের মধ্যে বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন (স্বতন্ত্র বিএনপি) আনারস, বাহা উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা ও ওয়ালি উল্ল্যাহ (ইসলামী আন্দোলন) হাত পাখা নিবার্চনী মাঠে আছে।
বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে বর্তমান চেয়ারম্যান মো. হারুনুর রশীদ (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস, মো. ইব্রাহিম (স্বতন্ত্র বিএনপি), মোটরসাইকেল, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন (স্বতন্ত্র বিএনপি) চশমা, মাসুম বিল্লাহ (ইসলামী আন্দোলন) হাতপাখা ও জি এম হাসান তাবাচ্চুম (আওয়ামী লীগ) নৌকা।
সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী (স্বতন্ত্র বিএনপি) মোটরসাইকেল, মো. হানিফ (জাকের পার্টি) গোলাপ ফুল, হোসেন কাজী (স্বতন্ত্র) টেলিফোন, কবির আহমেদ (হাতপাখা), আরমান হোসেন (স্বতন্ত্র) ঘোড়া, বর্তমান চেয়ারম্যান শারাফত উল্ল্যা (আওয়ামী লীগ) নৌকা, বেলায়েত হোসেন (স্বতন্ত্র বিএনপি) চশমা ও জাকির হোসেন বাবু (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস।
সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মহসীন হোসেন (স্বতন্ত্র) আনারস, সিদ্দিক মিজি (জাকের পার্টি) গোলাপ ফুল, শফিক বেপারী হাতপাখা, এস এম জসিম উদ্দিন আনসারী (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা, পারভেজ হোসাইন (আওয়ামী লীগ) নৌকা।
গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইমুন হাতপাখা, সাবেক চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী (স্বতন্ত্র) চশমা, মো. কবির আহাম্মেদ (স্বতন্ত্র) মোটরসাইকেল, মো. আবদুল মান্নান (স্বতন্ত্র) আনারস, মো. মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র আওয়ামী লীগ) ঘোড়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী (আওয়ামী লীগ) নৌকা, মো. মহিউদ্দিন (স্বতন্ত্র) টেবিল ফ্যান, মো. সিরাজুল ইসলাম (স্বতন্ত্র) টেলিফোন।
গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মাসুদ রানা হাতপাখা, মো. আব্বাছ (স্বতন্ত্র বিএনপি) মোটরসাইকেল, বুলবুল আহাম্মেদ (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস ও রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা।
পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম সর্দার (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস, মো. মহসীন (স্বতন্ত্র) ঘোড়া, সাবেক চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী (স্বতন্ত্র বিএনপি) মোটরসাইকেল, মো. তোফায়েল ইসলাম আহম্মেদ (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা, ইব্রাহিম শেখ হাতপাখা ও মো. আলা উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা।
গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শাহআলম গাজী হাতপাখা, এমরান হোসেন (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস, মাসুদ আলম (স্বতন্ত্র বিএনপি) মটরসাইকেল, বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী (আওয়ামী লীগ) নৌকা ও মো. শাহ আলম শেখ (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা।
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. এমরান হোসেন (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস, হুমায়ুন কবির হাতপাখা, আলা উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ) নৌকা, মো. হুমায়ুন কবির পাটওয়ারী (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা ও আবু জাফর (স্বতন্ত্র) মোটরসাইকেল।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বাছির আহমেদ (স্বতন্ত্র) আনারস, মামুনুর রশিদ (স্বতন্ত্র) রজনীগন্ধা, নুরুল আমিন পাটওয়ারী (স্বতন্ত্র আওয়ামী লীগ) টেবিল ফ্যান, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী (স্বতন্ত্র বিএনপি) ঘোড়া, হাসান আহমেদ সুমন (স্বতন্ত্র বিএনপি) মোটরসাইকেল, মোস্তফা কামাল পাটওয়ারী (স্বতন্ত্র আওয়ামী লীগ) অটোরিকশা, মাহমুদুল হাসান মিরাজ (আওয়ামী লীগ) নৌকা, আবুল হোসেন পাটওয়ারী (স্বতন্ত্র) টেলিফোন, এস এম নুরুন্নবী (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা ও আমান উল্ল্যা হাতপাখা।
চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শাহজাহান (স্বতন্ত্র বিএনপি) আনারস, মিজানুর রহমান ভূঁইয়া (স্বতন্ত্র আওয়ামী লীগ) মোটরসাইকেল, বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা, মোরশেদ আলম মুরাদ (আওয়ামী লীগ) নৌকা ও হাবিবুর রহমান হাতপাখা।
রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে এসএম কাউসারুল আলম কামরুল (স্বতন্ত্র আওয়ামী লীগ) মোটরসাইকেল, মো. ওমর ফারুক ফারুকী (আওয়ামী লীগ) নৌকা, নুরের রহমান পাটওয়ারী (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস ও মো. কামাল (ইসলামী আন্দোলন) হাতপাখা।
রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ওয়াহিদুর রহমান (স্বতন্ত্র আওয়ামী লীগ) চশমা, আ. কাদের খোকন (স্বতন্ত্র আওয়ামী লীগ) আনারস, ইউছুপ পাটওয়ারী হাতপাখা, জহিরুল ইসলাম (স্বতন্ত্র আওয়ামী লীগ) মোটরসাইকেল ও মো. শরীফ হোসেন (আওয়ামী লীগ) নৌকা।
২১ ডিসেম্বর, ২০২১।
