নবী নোমান
সোমবার (৩১ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জে এক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও শিউলী হরি।
সরকারি নিয়ম নীতি না মেনে ইটভাটা পরিচালনা করার অপরাধে গতকাল সোমবার বিকেলে উপজেলার গাজীপুর এলাকায় মাহবুব ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুসারে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে। মোবাইল কোর্টে সহায়তা করেন ফরিদগঞ্জ থানার এসআই বরকত উল্যাহ।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, শুধু ইটভাটা কেন যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে তাই স্বাস্থ্যবিধির মানার বিষয়ে সবাইকে আন্তরিক ও যত্নবান হতে হবে।
০১ ফেব্রুয়ারি, ২০২২।
