ফরিদগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে নিম্নমানের ইট তৈরী হচ্ছে এই খবরে নড়ে চড়ে উঠেছে উপজেলা প্রশাসন। এসময় নিম্নমানের ইট তৈরী এবং পরিবেশবান্ধব ইটভাটা না হওয়ায় পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর সংলগ্ন মানিকরাজ ব্রিকফিল্ডের ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, নিম্নমানের ইট তৈরী এবং যেসব ইটভাটা পরিবেশবান্ধব নয় সেসব ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।