ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মোহাম্মদ আলী (৩৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ান হোসেন উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে ওই গ্রামের আ. সাত্তার খাঁনের ছেলে। এছাড়া সে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি বলে পুলিশ জানায়। আ. ছাত্তার খাঁনকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৫৬ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলীকে আটক ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মার্চ, ২০২১।