স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার মরহুম কর্নেল আবু ওসমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নিজ গ্রামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা মরহুমের বাড়ির মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, আওয়ামী লীগ নেতা খোকন চৌধুরী, আব্দুল কাদের মাস্টার, বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল বকাউল, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আহসান হাবিব নেবি, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রওশন মাল, আবুল খায়ের তপাদার, যুবলীগ সাবেক সভাপতি বাহাউদ্দীন বাহার, সহ-সভাপতি শফিকুল ইসলাম গাজী, ইউপি সদস্য আমির হোসেন কিরন, ঢাকা কলেজের সাবেক নেতা অলিউল্ল্যাহ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মদনেরগাঁও মিন্নতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাও. বিল্লাল হোসেন।
১৮ অক্টোবর, ২০২০।
