ফরিদগঞ্জে কৃষক লীগের গাছের চারা বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে উপজেলা কৃষক লীগ তিন সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকালে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের হাতে চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ।
এসময় অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জহির হোসেন মিজি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বরকন্দাজ, মোশারফ হোসেন মিলন, বশির উল্ল্যা মিজি, নুর গাজী, পৌর কৃষক লীগের সভাপতি এনায়েত হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

০৯ জুলাই, ২০২০।