স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সমিতির অফিসে এই ঋণ বিতরণ করা হয়।
এদিন ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা কৃষক সমবায় সমিতির ১০ জন সদস্যদের মাঝে ৪ লাখ টাকা কৃষি ঋণ, দু’টি করে সার্জিক্যাল মাস্ক ও স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিদর্শক আজাদুর রহমান প্রমুখ।
১৬ জুলাই, ২০২১।
