ফরিদগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফরিদগঞ্জ ব্যুরো
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলার অডিটোরিয়ামে আয়েজিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহাম্মেদ বলেন, খাদ্য উৎপাদন ক্রয় বিক্রয়ের সময় আমাদের সচেতনভাবে কাজ করতে হবে, সুস্বাস্থের জন্য কোন ধরনের কেমিক্যাল ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাই সবার মধ্যে সচেতনতা তৈরি করা আমরা সব বিষয়ে সব সময় আপনাদের পাশে আছি।
তিনি আরো বলেন, নিরাপদ ও খাদ্য ভোক্তা আইন সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সবাইকে সচেতন করা তাই আমাদের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ ও ২০৩০ লক্ষমাত্রা কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।
সেমিনারে বক্তারা একমত হয়, সবাই মিলে নৈতিক দায়িত্ব ঠিক রেখে কাজ করা, স্কুল পর্যায়ে সচেতন তৈরি, উঠান বৈঠক, প্রশিক্ষণ পরামর্শ, থানা ও ইউনিয়নের মাধ্যমে সচেতন তৈরি ও সঠিক তথ্য তুলে ধরা এবং কমিটি পূনর্গঠন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাছির আল মামুনর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুল হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত, প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবর সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ফল ব্যবসায়ীবৃন্দ।
৩০ ডিসেম্বর, ২০২০।