ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চরবসন্ত গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলো- চরবসন্ত গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম ও শহিদুল্লাহর ছেলে হৃদয়।
জানা যায়, পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত এলাকার ঈদগাহ এলাকা থেকে মাহবুবকে এবং চরবসন্ত গ্রামের হাজি বাড়ির সামনে থেকে হৃদয়কে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় নয়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
