ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে রোববার (২০ জুন) ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবার স্থায়ী নিবাস হিসেবে পাকা বাড়ি পেয়েছেন। ভার্চুয়াল সভার মাধ্যমে সারাদেশের মতো ফরিদগঞ্জ উপজেলার ভূমিহীনদের ২ শতক জমিসহ গৃহ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের অধীন ২য় পর্যায়ে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পূনর্বাসিত পরিবারের মাঝে এ ঘর প্রদানের লক্ষ্যে উপজেলার বলিথুবা পশ্চিম ইউনিয়নের বাগড়া বাজার সংলগ্ন সিমেন্টঘাট এলাকায় ১৩টি ঘর এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে ৭টি ঘর তৈরি করে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে উপজেলা হলরুমে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদুল্ল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন ও ঘরপ্রাপ্ত উপকারভোগী তৃতীয় লিঙ্গের মাহমুদা আক্তার।
২১ জুন, ২০২১।
