ফরিদগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ট্রাক চাপায় ঘটনাস্থলেই লামিয়া আক্তার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ধানুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার ও ট্রাক জব্দ করে নিয়ে আসে।
লামিয়া উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশি গ্রামের কৃষক ইব্রাহিমের ৬ সন্তানের মধ্যে সবার ছোট ছিল।